রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ মার্চ শনিবার সকাল সাড়ে ৯ টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের অডিটরিয়ামে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ১ম কাউন্সিল অধিবেশন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। সাবেক অধ্যক্ষ রতন কুমার সরকারের সভাপতিত্বে ও সাবেক শিক্ষার্থী বিশিষ্ট ধারাভাষ্যকার আব্দুর রোকন মাসুমের সঞ্চালোনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কলেজের সাবেক শিক্ষার্থী ডঃ সিতারা বেগম, কলেজের সাবেক অধ্যক্ষ মোহাঃ খাদেমুল ইসলাম, বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুবনা ইয়াসমিন প্রমূখ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে কলেজের সাবেক অধ্যাপক নাহারুন্নেসা শিমুল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও অত্র কলেজের সাবেক শিক্ষার্থী এডভোকেট মোঃ ইলিয়াস হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ মোহাঃ খাদেমুল ইসলামকে সভাপতি ও সাবেক শিক্ষার্থী মাহবুবুল আলম টুকুকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন।