নীলফামারীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৪’শ ৭৮জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২৮মার্চ) জেলা শহরের মশিউর রহমান ডিগ্রী কলেজ মাঠে কাশেম ফাউন্ডেশনের (মরিয়ম চক্ষু হাসপাতাল) আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগীতা করে এমটিবি ফাউন্ডেশন। আজ শনিবার সকালে প্রধান অতিথি থেকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মুরাদ ইবনে হাফিজ, প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি আব্দুল মোমিন। ক্যাম্পে ৪’শ ৭৮জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ১৮৮ জনের দৃষ্টি পরীক্ষা, ৯০ জনের লেন্সসহ ছানি অপারেশন, ১৫ জনের নালী অপারেশন ও ৭ জনের মাংস বৃদ্ধি সংক্রান্ত চিকিৎসার জন্য নির্বাচন করা হয়।এছাড়াও ১’শ ৪১ জনকে বিনামুল্যে ঔষুধ ও ১’শ ৫৫ জনকে চশমা বিতরণ করা হয়। মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন জানান, অসহায় ও দরিদ্র মানুষদের চক্ষু চিকিৎসা সেবায় এই উদ্যোগ চলমান থাকবে।