চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হারুন উর রশীদের উদ্যোগে শ্রীশ্রী বাসন্তী পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সুলতানপুরে অবস্থিত শ্রীশ্রী বুড়াঠাকুর সেবাশ্রম প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আনজুমনে ইত্তেহাদ রাউজানের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য এবং কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হারুন উর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জরুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম. শাহজান শাহিল। শিক্ষক বিকাশ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল মিয়া, মাসুদ পারভেজ রুবেল, দিদারুল আলম, রাজু দাশ, সেবাশ্রমের সভাপতি উজ্জ্বল মজুমদার, সজীব সরকার, মো. এসকান্দর, স্বপন দাশ, উজ্জ্বলসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।