বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে দেশী বিদেশী বিনিয়োগ আনয়নে যাঁরা নীরবে কিন্তু দৃঢ়তার সাথে কাজ করে চলেছেন, তাঁদের মধ্যে এজেডএম আজিজুর রহমান এক উজ্জ্বল ও সম্মানিত নাম। তিনি শুধু একজন সফল সরকারি কর্মকর্তা কিংবা দক্ষ উদ্যোক্তা নন। তিনি নিজ জন্মভূমি চাঁদপুরের হাইমচর উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য , অসহায় মানুষের সেবা,কর্মসংস্থান ও মানবিক অগ্রগতির এক অবিস্মরণীয় অংশ। এজেডএম আজিজুর রহমান ১৯৫৬ সালের ৮ এপ্রিল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রামের বন্দে আলী মুন্সী বাড়ীর এক রত্নগর্ভা সম্ভ্রান্ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৮ এপ্রিল ২০২৬ তার ৭০ তম জন্মদিন। শৈশবকাল থেকেই তিনি মানবসেবা, সততা ও দায়িত্ববোধের শিক্ষা লাভ করেন, যা পরবর্তীতে তাঁর জীবনদর্শনের ভিত্তি হয়ে ওঠে। দীর্ঘ ৪২ বছরের সরকারি চাকরি ও ঋউও পড়হংঁষঃধহঃ হিসেবে জীবনে তিনি প্রধানমন্ত্রীর অধীনে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন সম্প্রসারণ এবং ইপিজেডসমূহ স্থাপন ও সম্প্রসারণে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কার্যক্রমের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের রপ্তানি খাত নতুন গতি পেয়েছে। তিনি হাইমচর উপজেলার অসংখ্য বেকার যুবকদের ও মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। যারা আজ সুপ্রতিষ্ঠিত। বর্তমানে এজেডএম আজিজুর রহমান ইনভেস্টরস সার্ভিসেস কোং লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিজ জন্মভূমির প্রতি তাঁর ভালোবাসাই আজিজুর রহমানকে আজীবন সমাজসেবায় উদ্বুদ্ধ করেছে। গত ৪২ বছর ধরে তিনি হাইমচরের স্কুল, কলেজ, মসজিদ, এতিমখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। হাইমচরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তিনি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখেন। তিনি হাইমচরের বিস্তীর্ণ চরাঞ্চলে সরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ১০ ০০০ একর জমিতে প্রস্তাব উপস্থাপন ও অনুমোদন ও শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন দেখিয়েছেন। যেটি বাস্তবায়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি গত ১১ বৎসর হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির সহিত সংশ্লিষ্ট থেকে এবং দুই বারের নির্বাচিত সভাপতি হিসেবে এলাকার সার্বিক কল্যাণে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ ১২ বছর ধরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি (ঝডঝ), হাইমচর-এর প্রধান উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা যাচ্ছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি, কোরিয়া-বাংলাদেশ চেম্বারের পরিচালক এবং জাপান-বাংলাদেশ ও বাংলাদেশ-চায়না চেম্বারের সাথে দীর্ঘদিন যুক্ত থেকে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। এজেডএম আজিজুর রহমান এক অনন্য দৃষ্টান্ত। যিনি কর্মে, মননে ও মানবিকতায় হাইমচরের সামাজিক উন্নয়নের প্রতীক। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং প্রত্যাশা করি, তিনি ভবিষ্যতেও হাইমচর ও বাংলাদেশের সার্বিক কল্যাণে আরও ব্যাপক অবদান রাখবেন বলে আমরা সবাই মনে করি ইনশাআল্লাহ।