হাইমচরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৭:০২ পিএম
হাইমচরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন

চাঁদপুর হাইমচরে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে গড়ে উঠেছে জনতার মানববন্ধনের শক্ত প্রতিবাদ। হাইমচর নদী ভাঙন প্রতিরোধ ও জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধন বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে  পরিণত হয় এক ঐতিহাসিক জনসমাগমে। হাইমচর উপজেলা পরিষদ গেইটে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় রাজনীতিবিদ, সচেতন নাগরিক এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময়, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক সহ নেতৃবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন।  মানববন্ধনে বক্তারা বলেন, হাইমচর কে রক্ষা করতে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান এবং নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অংশগ্রহণকারীদের দৃঢ় অবস্থান ও ঐক্যবদ্ধ কণ্ঠে স্পষ্ট হয়েছে-হাইমচরের নদীকে ধ্বংস হতে দেওয়া হবে না। এই মানববন্ধন শুধু একটি প্রতিবাদ নয়, এটি ছিল হাইমচরবাসীর অধিকার রক্ষার দৃঢ় অঙ্গীকার। এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হাইমচর নদী ভাংতি  ও জনকল্যাণ সংস্থা।

আপনার জেলার সংবাদ পড়তে