অপরাধ পর্যালোচনা সভা

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১০ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ এএম | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ এএম
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের উপস্থাপনায় জেলা পুলিশের এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান। এদিন অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো.রবিউল হাসান।  এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল)জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল)মো. আব্দুল হাই চৌধুরী,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ এবং চাঁদপুরের সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে