বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির আহবায়ক হলেন বাদল দেব ও সদস্য সচিব ফটিক চন্দ্র রায় লিটন । সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব এর অনুমতিক্রমে সংগঠনের দপ্তর সম্পাদক তরুণ কুমার বসু মিন্টুর স্বাক্ষরিত সম্প্রতি সংগঠনের প্যাডে ৩১ জনের উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহবায়ক ও সদস্য সচিব ছাড়াও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৯ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। নবগঠিত এই আহ্বায়ক কমিটি গঠনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি নাসিরনগর উপজেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।