নাসিরনগরে ৪০ কেজি গাঁজা উদ্ধার

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৩:১১ পিএম
নাসিরনগরে ৪০ কেজি গাঁজা  উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্থানীয়দের ধাওয়া খেয়ে সড়কের পাশে ফেলে যাওয়া  ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার রাতে নাসিরনগর সদরের নাসিরপুর সড়কের পশ্চিমপাড়া এলাকায় রাস্তার  পাশ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ শাহীনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানায়, রাতের ওই সময়ে একাধিক মাদক কারবারি গাজাঁর বস্তা নিয়ে এ সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করলে  তাদের কাছে থাকা ৪টি  বস্তা ফেলে পালিয়ে যায়।  সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  ৪০ কেজি গাঁজা উদ্ধার করেন।  এ ঘটনায় নাসিরনগর থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে