পলাশবাড়ীতে অভিভাবক সমাবেশ

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৬:১৬ পিএম
পলাশবাড়ীতে অভিভাবক সমাবেশ

‘শিক্ষক অভিভাবকদের সম্মিলিত শক্তি-শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের দৃষ্টিনন্দন স্থাপত্য ও আধুনিক সুযোগ সুবিধায় ভরপুর গ্রিন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে ওই শিক্ষাপ্রতিষ্ঠান মিলায়তনে প্রতিষ্ঠান অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহ-পরিচালক মোছা. মনোয়ারা বেগম, উপাধ্যক্ষ মাহফুজ সিদ্দিকী টিপু, সহকারি শিক্ষক সরদার মুহাম্মদ মাহমুদুল আলম, অভিভাবকদের মধ্যে শাহারুল ইসলাম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল মালেক, সালমা খাতুন, শাপলা খাতুন, আফ্রিমা মৌশুমী প্রমুখ। এসময়  প্রতিষ্ঠানের শিকক্ষমন্ডলী-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক শাহ মোহাম্মদ মুজাহিদ আনোয়ার রিন্টু। সমাবেশে অধ্যক্ষ তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ম-কানুন, পোশাক-পরিচ্ছদ, উপস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে অভিভাবকদের অবহিত করেন। সেইসাথে অভিভাবকরা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে