অভয়নগরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি গোলাম রসুল

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৪:০২ পিএম
অভয়নগরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি গোলাম রসুল

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এমপি। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালটি ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে এমপি অধ্যাপক গোলাম রসুল হাসপাতালের চলমান সেবা কার্যক্রম, চিকিৎসক সংকট, অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন ভবনেরবিষয়ে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। পাশাপাশি রোগীদের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজীব হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, চিকিৎসক ও অবকাঠামোগত সুবিধা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম বৃদ্ধির বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সুরা সদস্য সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা আমীর সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, পৌর আমীর মাওলানা আলতাফ হোসেন, সেক্রেটারি মহিউদ্দিন ফারাজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ চিকিৎসকবৃন্দ-ডা. সবুজ, ডা. শোভন বিশ্বাস, ডা. মাহমুদুর রহমান বাপ্পি, ডা. মো. এনাম উদ্দিন-এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে এমপি আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব

আপনার জেলার সংবাদ পড়তে