রূপসায়

মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান প্রার্থী রনুর গণসংযোগ

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ১৩ এপ্রিল, ২০২৬, ০৫:১৯ পিএম | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৫:১৯ পিএম
মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান প্রার্থী রনুর গণসংযোগ

খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মনোনয়ন প্রত্যাশী রূপসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রনু ব্যাপক গণসংযোগ করেছেন।  সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের পূর্ব রূপসা ঘাট এলাকায় মাহিন্দ্র ও সিএনজি লেগুনা চালকদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি পূর্ব রূপসা কাঁচা বাজার, বাজার মাছ বাজার, মসজিদ মার্কেটে ব্যবসায়ী ও এলাকার বাসিন্দাদের সাথে সহ বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন। এ-সময় গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী নৈহাটী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মো. রয়েল, জিএম রাজিব, দেলোয়ার হোসেন, এনায়েত শেখ, মেহেদী হাসান, লিটন, আজাদ, আকতার, হাসান, নুর ইসলাম, মহিদ মোল্লা, বেলাল গাজী,তারেক বাবু, রনি, রসুল, মনির, ইমন, পিয়াল, মনি শফিক, ইকবাল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে