চট্টগ্রামের হাটহাজারীতে মহাসমারোহে মঙ্গলবার বাংলা নব বর্ষকে বরন করা হয়েছে। বিগত বছরের সমস্ত গ্লানিকে মুছে ফেলে নতুন আঙ্গিকে জীবন শুরুর মাধ্যমে ব্যাক্তি, পরিবার, সমাজ ও রাস্ট্রের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেওয়ার মাধ্যমে নববর্ষকে বরন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এর নেতৃত্বে ব্যান্ড পার্টি সহকারে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে সকালে দিবসের কর্মসূচি সূচনা করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বৈশাখী মেলা , বিভিন্ন প্রতিষ্ঠজনে উন্নত মানের খাবার পরিবেশন, বাংলা ভাষাভাষীদেন ঐতিহ্য পান্তা ভাত পরিবেশন, বিকালে স্থানীয় পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীন ঐতিহ্যের বলি খেলা ও পুরস্কার বিতরণ। হাটহাজারী সরকারি কলেজ ক্যাম্পাসে বর্ষবরন উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে। কলেজ ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ জাহেদ মাহমুদ। সেবা মুলক সংগঠন মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘ দুই দিনব্যাপী বর্ষ বিদায় ও বরনের জন্য নানা কর্মসূচি গ্রহন করেছে। প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতান পুরস্কার বিতরণী অনুষ্ঠান । মঙ্গলবার মির্জাপুর গৌতম আশ্রম বিহারের সন্মূখস্থ চত্বরে আয়োজিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুব্রত বড়ুয়া বন্ধন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। আশীর্বাদক ছিলেন অধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ মহাথের। সুজন বড়ুয়া মামুন ও অভিজিৎ বড়ুয়া অভির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধন করেন শিল্লপতি দুলাল কান্তি বড়ুয়া, সভায় বিশেষ অতিথি ছিলেন, লায়ন অনুপম বড়ুয়া, রাজনৈতিক নেতৃবৃন্দ যথাক্রমে আনোয়ার হোসেন উজ্জ্বল, উত্তম কুমার দাশ, মাওলানা নাসির উদ্দীন মেম্বার, মোহাম্মদ নাসির উদ্দীন,রবি চৌধুরী। সংগঠন প্রতিষ্ঠাতা বিজয় দর্শন বড়ুয়া ও হরিপদ বড়ুয়া,। গুমানমর্দ্দন বোয়ালিয়া বটতলা এলাকায় সম্মিলিত বর্ষবরন উপলক্ষে তিনদিন ব্যাপী বৈশাখী মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। গুমানমর্দ্দন বৌদ্ধ বিনোদন সংঘ বর্ষ বরন উপলক্ষে দিন ব্যাপী বর্ণঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করেছে। ফতেয়াবাদ এলাকায় বিভিন্ন সেবামূলক সংগঠন দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠান মালার আয়োজন করেছে।