কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নাঙ্গলকোট উপজেলায় নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তা আবু রায়হান এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা'র কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান প্রশাসন ও গণমাধ্যমের পার-্পরিক সহযোগিতায় নাঙ্গলকোটের আইনশৃংখলা আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বলেন নাঙ্গলকোট উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় -’ানীয় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের ব্যাপক সুযোগ রয়েছে।
মতবিনিময় কালে উপ-ি’ত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি দৈনিক আমার দেশ ও রূপসী বাংলা প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দৈনিক কুমিল্লার জমিন প্রতিনিধি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রাম ও দৈনিক ময়নামতি পত্রিকা প্রতিনিধি কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, প্রেসক্লাব সদস্য দৈনিক দিনকাল ও দৈনিক ডাক প্রতিদিন প্রতিনিধি সাফায়েত উল্লাহ মিয়াজী, সদস্য দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি ত্বোহা হাছান ভূঁইয়া -^াধীন, সদস্য দৈনিক সমকাল ও ভোরের কলম প্রতিনিধি সাইফুল ইসলাম, ফেইস দ্যা পিপল প্রতিনিধি রাশেদ হোসাইন, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি মানজারুল ইসলাম শিহাব প্রমুখ।