নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (নোইউজে) ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ডায়েরী পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেলকে সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি (শাহাদাৎ হোসাইন বাবু) শাহাদাৎ বাবু'কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল ) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়। নবগটিত কমিটি আগামী দুই বছর মেয়াদে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি এহসানুল হক খসরু, দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম হারুন, দৈনিক আজকের প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক (১ম)হিসেবে রয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ।া দৈনিক জাতীয় বাংলাদেশ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল। সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক নয়া সকাল পত্রিকার সম্পাদক জুয়েল রানা লিটন। দপ্তর সম্পাদক দৈনিক মুক্ত খবর এর জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু ছায়েদ। কোষাধ্যক্ষ দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি নূর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিস। তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ইমন চৌধুরী। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আনন্দ টিভি'র নোয়াখালী প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন। ইসলামিক টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি কামরুল হাসান কানন, দৈনিক আমাদের খবর পত্রিকার নোয়াখালী প্রতিনিধি নুসরাত রুমু। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত কমিটি দায়িত্বপ্রাপ্ত সুযোগ্য সকল প্রতিনিধিরা দেশ ও জনগণের স্বার্থে ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।