চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুরস্থ ভজন কুঠির সংস্কৃত একাডেমির শিক্ষার্থীদের মধ্যে পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী সাগর দাশের সহযোগিতা এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শুক্রবার ভজন কুঠির আশ্রম চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। সংস্কৃত একাডেমির শিক্ষক শংকর চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণে শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন, সৃষ্টি দাশ, শ্রবন্তি দাশ ও চৈতি চৌধুরী । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকার জুয়েল কান্তি দাশ,ডা: সৈকত দাশ রণি,শংকর মহাজন, শিবু চৌধুরী,সুখু চন্দ্র দে প্রমূখ।