জনবীমার ব্রাহ্মণবাড়িয়া এরিয়া কার্যালয়ে ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৫:৪১ পিএম
জনবীমার ব্রাহ্মণবাড়িয়া এরিয়া কার্যালয়ে ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা

ন্যাশনাল লাইফ ইনস্যুেরন্স কোম্পানী লিমিটেড জনবীমা ব্রাহ্মণবাড়িয়া এরিয়া কার্যালয়ের  উদ্েযাগে আজ রবিবার  দিনব্যাপী   ব্যবসা পরিকল্পনা,উন্নয়ন  সভা  ও পলিসি বিপনন উৎসব অনুষ্ঠিত হয়েছে।  সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া- ১৯ এরিয়া ইনর্চাজ মোহাম্মদ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ আবুল কাশেম । সভায় প্রধান অতিথি কর্মীদের সঠিক সুন্দর দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এবং এপ্রিল ক্লোজিংয়ে লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার করা হয়  । বিশেষ অতিথি ছিলেন  কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন)পূর্বাঞ্চল হেলাল আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া জোন ইনচার্জ  মোঃ জামাল উদ্দিন ও সহকারী এরিয়া ইনচার্জ  মোঃ কামাল হোসেন। নবীনগর জোন প্রধান খন্দকার আরিফুল ইসলামের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় ফারুক টাওয়ারে অনুষ্ঠিত ব্যবসা পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন নবীনগরের সহকারী জোন প্রধান আকবর হোসেন, নাসিরনগরের  সহকারী জোন প্রধান আকতার হোসেন ভূইঁয়া,বাবুল মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জোনের সহকারী জোন প্রধান মোহাম্মদ সাদেকুর রহমান, এজিএম ত্রিশা রানী ও এজিএম  রেখা বেগম । এসময় ব্রাহ্মণবাড়িয়া,  নবীনগর ও নাসিরনগর বিকেন্দ্রীক জেলার এজিএম ও বিএমগন উপস্থিত ছিলেন। সভায় ফুল ও  প্রিমিয়াম দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে