চাঁদপুরে গাঁজা সেবনের অপরাধে যুবককে ১৫ দিনের কারাদণ্ড

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬, ০৬:৪৩ পিএম | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৬:৪৩ পিএম
চাঁদপুরে গাঁজা সেবনের অপরাধে যুবককে ১৫ দিনের কারাদণ্ড

চাঁদপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে মো. হাসিনুর রহমান আকরাম(৪৩) কে দন্ড দিয়ে  কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার(১৯ এপ্রিল)  বিকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. আবু রেজা মেহেদী হাসান।

তিনি জানান, গত ১৫ এপ্রিল বুধবার চাদঁপুরের নতুন বাজার বিজলী রোড নামীয় রাস্তার উপরে প্রকাশ্যে গাঁজা সেবনকালে হাসিনুর রহমানকে আটক করা হয়। পরে গাজাঁ সেবনের অপরাধে গৃহীত আইনগত ব্যবস্থা হিসেবে মাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ মহোদয়ের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আসামির বিরুদ্ধে শাস্তিসরূপ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১শ’ টাকা  অর্থদন্ড প্রদান করা হয়। জানা যায়, মোঃ হাসিনুর রহমান আকরাম(৪৩) হচ্ছেন চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ডের উত্তর পশ্চিম বিষ্ণুদী এলাকার মিজি বাড়ির মৃত জালাল উদ্দিন এবং মৃত হালিমা বেগমের ছেলে। এর আগে হাসিনুর রেলওয়ে বিভাগের আরএনবি সদস্যদের সাথে বিতর্কিত কর্মকান্ডে আটক হন এবং মুছলেখার মাধ্যমে থানা হেফাজত থেকে ছাড়া পান। তিনি নানা সময়েই বিতর্কিত কর্মকান্ডে সমালোচিত থাকেন এবং নানান পরিচয় বহন করারও অভিযোগ রয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: রহমত উল্লাহ বলেন, প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে হাসিনুর নামীয় আসামীকে অর্থদন্ডসহ কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে