রাঙ্গামাটির বরকলে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) :
| আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬, ০৮:৪৩ পিএম | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:৫৭ পিএম
রাঙ্গামাটির বরকলে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক

রাঙ্গামাটির বরকল উপজেলার দূর্গম ছোট হরিণা জোন (১২বিজিবি অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ সেগুন গোলকাঠ আটক করেছে।  শনিবার (১৮ই এপ্রিল) বিকেলে ছোট হরিণা ব্যাটালিয়ন (বারো বিজিবি) এর বাজার চেক পোষ্টের সামনে ভাসমান নৌকা তল্লাশী করে ছোট হরিণা ব্যাটালিয়ন সদরের টহল দল ৩৩ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩৩ হাজার টাকা।  ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান রোধে বারো বিজিবি সবসময় সতর্ক রয়েছে। বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে