নাঙ্গলকোটে ভুল প্রশ্নে পরীক্ষা গ্রহন, ফেলের শঙ্কায় শিক্ষার্থীরা

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ১১:০৯ এএম
নাঙ্গলকোটে ভুল প্রশ্নে পরীক্ষা গ্রহন, ফেলের শঙ্কায় শিক্ষার্থীরা

কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের অবহেলায় ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। এতে ফেলের শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।  অভিযোগ উঠেছে পৌরসদরের ধাতীশ্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নাঙল-১১'র কেন্দ্র সচিব কাজী রোজিনার বিরুদ্ধে। পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান পুরাতন সিলেবাসের প্রশ্নে প্ররীক্ষা নেয়ার কথা থাকলেও তাদেরকে এই বছরের নতুন সিলেবাসের প্রশ্ন দেয়া হয় এবং প্রায় ২০মিনিট পর পরিবর্তন করে আরেকটি প্রশ্ন দেয়া হয়।শিক্ষার্থীদের অভিযোগ কেন্দ্র সচিব রোজীনা ম্যাডামের অবহেলায় শিক্ষার্থীরা  ফেলের শঙ্কায় রয়েছেন। কেন্দ্র সচিব কাজী রোজিনা  ভুল প্রশ্নের কথা সাংবাদিকদের নিকট প্রথমে অস্বীকার করেন। পরে তিনি বলেন আমি এক জন শিক্ষার্থীকে প্রশ্ন দিয়েছি অভিযোগ সত্য। তাহা দ্রুত সমাধান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে