দেলদুয়ারে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৯০০ কৃষক

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০১:১৩ পিএম
দেলদুয়ারে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৯০০ কৃষক

টাঙ্গাইলের দেলদুয়ারে খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৯০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে পাট,তিল ও আউশ ধানের বীজ এবং সার। শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান ও উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু উপস্থিত ছিলেন।  

কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান জানান, এ মৌসুমে সরকারি প্রনোদনার আওতায় উপজেলার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে নির্দিষ্ট পরিমাণ সার সহ পাট, তেল ও আউশ ধানের বীজ বিতরণ করা হবে। তেলবীজ চাষে উদ্বোদ্ধ করণের লক্ষে ৩০০ কৃষকের মাঝে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে। এছাড়া ৩০০ পাট চাষীকে ১ কেজি করে পাটবীজ ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হবে। সেই সাথে ৩০০ কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে