চলতি রবি মৌসূমে পীরগঞ্জ ব্যাপক ধানচাষ হওয়ায় সম্ভাবনা

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০৪:৫৪ পিএম
চলতি রবি মৌসূমে পীরগঞ্জ ব্যাপক ধানচাষ হওয়ায় সম্ভাবনা

রংপুর জেলার পীরগন্জ উপজেলায় চলতি রবি মৌসূমে ধান চাষে ব্যাপক ফলণ হওয়ায় বাম্পার ফলণের আশাবাদী কৃষকরা। অন্যান্য বছরের তুলনায় এবারে ধান চাষে আবহাওয়া অনুকূলে থাকায় এবং নিয়মিত বৃষ্টিপাত হওয়ায় চাষাবাদ খুবই ভাল হয়েছে। 

সরেজমিনে পীরগন্জ উপজেলার সকল ইউনিয়নের কিছু প্রান্তিক চাষীদের মতামত নিয়ে জানা গেছে, ধানের ফলণ আশানুরূপ হলে ও কৃষি শ্রমিকের সংখ্যা কিছুটা কম। কৃষি শ্রমিকরা বগুড়া ও রাজশাহীর নিম্নাঞ্চল গুলোতে আগাম ধান কাটা ও মাঁড়াইয়ে যাওয়ায় এলাকার চাষীরা কৃষি শ্রমিকের সংকট অনুভব করছে।

চলতি রবি মৌসূমে সমগ্র পীরগন্জ উপজেলায় ধানচাষের লক্ষ্যমাত্রার বিষয়ে জানতে চাইলে পীরগন্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.শাহজাহান আলী এ প্রতিনিধি কে জানান, চলতি ২০২৬/২০২৭ অর্থ বছরে পীরগন্জ উপজেলার সর্বমোট ১৫ টি ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩৪৭৫ হেক্টর। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সুমন আহমেদ আশাবাদী এবারের রবি মৌসূমে ব্যাপক বাম্পার ফলণ হওয়ায় অতীতের সকল রেকর্ড অতিক্রম করবে কৃষকরা।

আপনার জেলার সংবাদ পড়তে