নাঙ্গলকোটে দাখিল ইংরেজি ২য় পএের পরীক্ষায় ২ জন বহিষ্কার

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৭:০৪ পিএম
নাঙ্গলকোটে দাখিল ইংরেজি ২য় পএের পরীক্ষায় ২ জন বহিষ্কার

চলমান এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় গতকাল বৃহস্পতিবার  ইংরেজি ২য়পত্রের দিন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা হল সিজিয়ারা কাদেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং  ঢালুয়া রহমতিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থী। কেন্দ্র সচিব ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান জানান পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার  করা হয়। এসময় নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে