ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) :
| আপডেট: ৭ মে, ২০২৬, ০৭:২২ পিএম | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৭:২২ পিএম
ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

পাবনা জেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে ভাঙ্গুড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ও উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে।  এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সজল খান  ও  কলেজ ছাত্রদল নেতা আজানুর খান। মিছিলে জীম খান, বুলবুল হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।  এ সময় তারা নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স ও সদস্য সচিব সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। নতুন নেতৃত্বের মাধ্যমে পাবনা জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে