চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর কার্যালয়ে চাকুরী জীবনের শেষ কর্মদিবসে এই সংবর্ধনা দেওয়া হয়। রহনপুর পৌর কর্ম সম্পাদন কমিটি ও কর্মকর্তা কর্মচারী আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেলের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন রহনপুর পৌর সম্পাদন কমিটির সদস্য ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, শিক্ষা অফিসার ইসাহাক আলী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, পৌরসভার প্রধান সহকারী সারোয়ার জাহান,কর আদায়কারী জাকিরুল ইসলাম, স্টোর কিপার আনোয়ারুল ইসলাম, বিল প্রস্তুতকারী ইসমাইল হোসেন, কনজারভেন্সী সুপারভাইজার আনিসুর রহমান। উল্লখ্য, গত ২০১৭ সালের ১ নভেম্বর খাইরুল হক রহনপুর পৌরসভায় সচিব হিসেবে যোগদান করে শেষ কর্মদিবস পর্যন্ত এই পৌরসভায় কর্মরত ছিলেন। এরআগেও তিনি এই পৌরসভায় সচিব হিসেবে কাজ করে গেছেন।