জামালপুরে জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে বিক্রির অভিযোগে রোকেয়া ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহঃবার দুপুরে সদর উপজেলার বিনন্দের পাড়া এলাকায় অবস্থিত রোকেয়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন, জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানায়, রোকেয়া ফিলিং স্টেশনে অভিযানের সময় রোকেয়া ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার ও সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ শাহ আলম অভিযান অভিযান পরিচালনা করেন, এ সময় দেখা যায় প্রতি ৫ লিটারপেট্রোলে ৫২৬ মিলিলিটার এবং প্রতি ৫ লিটার অকটেনে ৫২০ মিলিলিটার তেল কম পাওয়া গিয়াছে। মাপে কম দেওয়ার অভিযিাগে ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।