ভালুকায় জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দু,গ্রুপ মুখোমুখি অবস্থানে। যে কোন মুহর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যেতে পারে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানা থেকে জুট বের করা বন্ধ এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার জামিরদিয়া ্এসকিউ গ্রুপের বিরিকিনা সেলসিয়াস পোষাক কারখানায়।
স্থানীয়রা জানান,দীর্ঘ দিন ধরে বিএনপি নেতা মুর্শেদ আলম এসকিউ গ্রুপের বিরিকিনা সেলসিয়াস কারখানার জুটের মালামাল বিক্রি করে আসছেন। জাতীয় নির্বাচনের পর কারখানার ব্যবসা নিয়ে বিএনপির দু'টি পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। গত বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা মুর্শেদ আলম জুটের মালামাল বাহির করতে গেলে অপর গ্রুপ লাঠিসোটা ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে কারখানার সামনে মহড়া দেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অস্ত্রধারীদের মহড়ার কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন তারা। এ ঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
মুর্শেদ আলম জানান, নির্বাচনের পর ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু এমপির অনুসারীরা তার জুট ব্যবসা দখলে নেয়ার চেষ্টা করে। তারা কয়েক বার আমার মালামাল আটকিয়ে দিয়েছে। বৃহস্প্রতিবার সকালে মালামাল বাহির করতে গেলে এমপির অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এতে আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় প্রশাসন জুটের মালামাল বাহির করতে দেয়নি। তিনি আরো জানান আমি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলার বিএনপির ভারপ্রাপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পালন করেছি। ১৭ বছর মাঠে থেকে আনন্দোলন সংগ্রাম করেছি। দলীয় মনোনয়ন না পেয়ে নেতাকর্মীদের চাপের মুখে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে পরাজিত হয়েছি। এজন্য দল আমাকে বহিস্কার করে। এ সুযোগ নিচ্ছে এমপি ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর অনুসারীরা।
স্থানীয় বিএনপি নেতা আমিনুল ইসলাম বাসান জানান, আওয়ামী লীগের কিছু লোক ও মামলার আসামী জড়ো হওয়ার চেষ্টা করছিলো। তাদের প্রতিহত করতে তারা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, উপজেলার মাস্টারবাড়ি এলাকায় গোলযোগের কোন ঘটনা তার জানা নেই।
ভালুকা মডেল থানার ওসি মো: জাহিদুল ইসলাম জানান, উপজেলার মাস্টারবাড়ি এলাকায় গোলযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ নিয়ে আসা হয়েছে। কোন ঘটনা আমার জানা নেই। কি কারনে কি ঘটনায় গোলযোগ হওয়ার পরিস্থিতি হয়েছিল দতন্ত করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন বলেন, ‘উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ঝুট ব্যবসা নিয়ে এর আগেও দুই পক্ষের মাঝে ঝামেলা হয়েছিলো। কোম্পানীয় লোকদের সাথে কথা হয়েছে। মালামাল বের করা না করার বিষয়ে আমাদের কোন ভূমিকা নেই। বিষয়টি শিল্প পুলিশও অবগত।’
জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু জানান, আমরা খবর পেয়েছি ফ্যাসিস্টরা একত্রিত হয়েছে। দলের বহিষ্কৃতরা ফ্যাসিস্টদের ইউনাইটেড করছে। ফ্যাসস্টিরা যাতে কোন ধরণের মিছিল, মিটিং করতে না পারে সেজন্যে হবিরবাড়ি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠন তাদের বিরুদ্ধে মিছিল করে। এখানে ফ্যাক্টরী সংশ্লিষ্ট কোন বিষয় আমার জানা নোই