প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও নজরুল ইসলামকে সংবর্ধনা

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০৭:৩৯ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও নজরুল ইসলামকে সংবর্ধনা

জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এমপি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার ও জনগণকে পরস্পরের সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে, যাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়। তিনি আরো বলেন কৃষকদের সহযোগিতা করতে হবে যেন তারা লাভজনক কৃষিকাজে উৎসাহিত হন। সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়ে অনেকের মতভেদ থাকতে পারে, কিন্তু সময়ের সঙ্গে এসব প্রকল্পের সুফল পাবেন বলে জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো' ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, ওরা ১১ জন স্মৃতি পরিষদ-এর সভাপতি শিক্ষাঅনুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির- অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে