লিও জেলার প্রাক্তন সভাপতিদের সঙ্গে মতবিনিময়

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৮:১৭ পিএম
লিও জেলার প্রাক্তন সভাপতিদের সঙ্গে মতবিনিময়

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর যুব সংগঠন লিও জেলার প্রাক্তন সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর পদপ্রার্থী লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী এমজেএফ। শনিবার (৯ মে) সকালে অনুষ্ঠিত এ সভায় লিও ও লায়ন সদস্যদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব, সেবামূলক কার্যক্রম এবং সংগঠনের গুণগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। প্রাক্তন সভাপতি লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি লায়ন সুরজিত সাহা মিঠু, লায়ন নেওয়াজ খান রিমন, লায়ন মেজবাহ উদ্দিন তুহিন, লায়ন বদিউর রহমান, লায়ন শাহজাদা গাজী মো. গজনবী, লায়ন মামুনুর রশিদ, লায়ন কামরুল ইসলাম পারভেজ, লায়ন আবু নাছের রনি, লায়ন গাজী মো. শহিদুল্লাহ, লায়ন আবুল খায়ের, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন ওবায়দুর রহমান, লায়ন সাইফুল করিম আরিফ, লায়ন শাহরিয়ার ইকবাল, লায়ন আতিক শাহরিয়ার সাদিফ এবং বর্তমান সভাপতি লিও শওকত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য দিতে গিয়ে লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী বলেন, “লিও থেকে উঠে আসা লায়নরা সেবা ও নেতৃত্বে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। লিও জেলার সাবেক নেতৃবৃন্দ বর্তমানে লায়নিজমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের আরও বেশি সম্পৃক্ত করা গেলে সংগঠনের গুণগত মান ও কার্যক্রম বহুগুণে বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, তরুণ নেতৃত্বকে সামনে রেখে আগামী দিনে লিও-লায়নদের সেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে। এসময় প্রাক্তন লিও জেলা সভাপতিবৃন্দ লায়ন আমজাদ হোসেন চৌধুরীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, দেশের তরুণ সমাজ অতীতের মতো ভবিষ্যতেও সেবামূলক কর্মকাণ্ডে মেধা, নেতৃত্ব ও মানবিকতার পরিচয় দিয়ে যাবে। পাশাপাশি আসন্ন জেলা কনভেনশনে লায়ন আমজাদ হোসেন চৌধুরীর সফলতা ও বিজয় কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে