ভালুকায় পোষাক কারখানায় আগুন

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০১:১৪ পিএম
ভালুকায় পোষাক কারখানায় আগুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর মাস্টারবাড়ীতে এসকিউ গ্রুপের একটি পোষাক কারখানাার ভবনের ৬ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এ ঘটনায় কেহ হতাহত হয়নি।

শ্রমিকরা জানায়,১০ মে রাত ৮টার দিকে এসকিউ গ্রুপের বিরিকিনা কারখানার ষষ্ঠ তলায় একটি এয়ারকুলার থেকে আগুনের সুত্রপাত হয়। কারখানার লোকজন তাদের নিজস্ব অগ্নিবির্বাপক ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। কিন্তু মুহুর্তের মধ্যেই আগুন ভবনের মাঝে ছড়িয়ে পড়ে। পরে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সাভিসের দু'টি ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।  ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর রহমান জানান,খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে