প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন ১৬ মে, রয়েছে যেসব কর্মসূচি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০৩:৫২ পিএম
প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন ১৬ মে, রয়েছে যেসব কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মে চাঁদপুর জেলা সফর করবেন।প্রধানমন্ত্রীর সফরসূচিতে  খাল খনন শুভ উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদানের কর্মসূচি রয়েছে। সোমবার(১১ মে,২০২৬) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো.উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানানো হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৬ মে ২০২৬ তারিখ শনিবার চাঁদপুর জেলা সফর করবেন।সফরসূচি অনুযায়ী, ১৬ মে সকাল ০৮:৩০টার সময় নিজ বাসভবন হতে চাঁদপুর জেলার উদ্দেশ্যে যাত্রা(সড়ক পথে)। বেলা ১১:৩০ টায় পথিমধ্যে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগদান। ১২ টায় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ খোদ খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা ১২:৩০ খোদ খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও খাল খননের শুভ উদ্বোধন। দুপুর ১:১৫ মিনিটের সময় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা।দুপুর ১:৪৫ মিনিটে বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও খাল খননের শুভ উদ্বোধন। দুপুর ২:৩০ মিনিটে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিতি ও বিরতি বিকাল ৩:৩০ টার সময় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান।বিকাল ৫ টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদান। সন্ধ্যা ৬:৩০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা এবং রাত ৯:৩০ মিনিটের সময়  ঢাকায় উপস্থিতি(সড়ক পথে) এটি সরকারি সফর। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁর সফরসঙ্গী হবেন।

আপনার জেলার সংবাদ পড়তে