দেবহাটায় খাল কাটার উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০৫:০৪ পিএম
দেবহাটায় খাল কাটার উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, খাল কাটা প্রকল্প সরকারের অগ্রাধিকার প্রকল্প। খাল কাটা কর্মসূচীর মাধ্যমে সাধারন মানুষ অধিক ফসল উৎপাদন করতে পারে এবং এলাকার জলাবদ্ধতা দূরীকরনে ব্যাপক ভূমিকা রাখে। তিনি খালকাটাসহ সাতক্ষীরার সকল ক্ষেত্রে উন্নয়নে কাজ শুরু করা হয়েছে বলে জানান। মুহাদ্দিস আব্দুল খালেক সোমবার ১১ মে সকাল ১১টায় দেবহাটার পারুলিয়া ইউনিয়নের বসুখাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, আমরা যে যাই দল করিনা কেন দেশ, জাতি ও এলাকার উন্নয়নে সর্বদা একসাথে কাজ করবো। তিনি এই খালসহ জেলার একাধিক খাল কাটা হবে উল্লেখ করে জানান, এই কাজে কোন গাফিলতি বা দূর্নীতি কেউ করবেনা আর এজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বাস্তবায়নে ২৫ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে উক্ত খালকাটা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। স্বাগত বক্তব্য রাখেন দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেরা জামায়াতের সহকারী সেক্রেটারী ওমর ফারুক, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলামসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বাস্তবায়নে ২৫ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে ১ কিলোমিটার উক্ত খালটি খনন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে