পেশার মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে দাকোপে চালনা ফারিয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১ টায় দাকোপ প্রেসক্লাব চত্বরে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন চালনা ফারিয়ার আয়োজনে অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিলন হালদার। বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা অপূর্ব বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ রুহুলামিন, মোঃ ওবায়দুল্লাহ, পলাশ দাস, স্বপন মিস্ত্রী, মোঃ আলামিন, মোঃ আব্দুল আলিম, এরশাদ আলী মোড়ল, মোঃ মহিফুল আলম, রাকিব শিকদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা পুলিশী হয়রানীর প্রতিবাদ জানিয়ে বলেন আমরা দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগন এ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।