স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ প্রার্থীর নাম ঘোষনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়েছে এনসিপির পাবনা জেলা কমিটির আহবায়ক খন্দকার আকতার হোসেন লেবুর নাম। চাটমোহর পৌরসভার বাসিন্দা খন্দকার লেবু বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। চব্বিশের আন্দোলনে ঢাকাতে অবস্থান করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে তিনি দলীয় মনোনয়ন পেলেও জোটগত কারণে নির্বাচনে অংশ নেননি। এবার পৌরসভা নির্বাচনে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।
খন্দকার আকতার হোসেন লেবু সোমবার (১১ মে) দুপুরে এক প্রতিক্রিয়ায় বলেন,‘আমি আশাবাদী এবার ১১দলীয় জোট থেকে চাটমোহর পৌরসভা নির্বাচনে আমি চূড়ান্ত মনোনয়ন পাবো। আর যদি দল এককভাবে নির্বাচনকরে,তাহলে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাল্লাহ।” তিনি চাটমোহরের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।