মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চাটমোহর থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধি অভিযান চালিয়ে ২জন মাদকদ্রব্য বিক্রেতা ও ৩জন মাদকসেবীকে আটক করেছে। এরমধ্যে ২জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়। অন্য ৩জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়। পুলিশ গত রবিবার বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাজগ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে দুই গ্রাম নেশা জাতীয় দ্রব্য হেরোইন জব্দ করা হয়। আটককৃতরা হলো,মাঝগ্রামের লুৎফর প্রামাণিকের ছেলে আলাল উদ্দিন (৪২) ও মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)
এদিকে একইদিন থানা পুলিশ মাঝগ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিন যুবককে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। আটককৃতরা হলো,উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের শহিদুল খার ছেলে সবুজ খা (৩০),হোগলবাড়িয়াা গ্রামের রব্বান মন্ডলের ছেলে নাঈম হোসেন (২৮) ও দাঁথিয়া গ্রামের মেহের সরদারের ছেলে রকিব সরদার (২১)। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। গতকাল সোমবার তাদেরকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হেেয়ছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান,মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।