কচুয়ায় বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ মে, ২০২৬, ১১:৫৮ এএম
কচুয়ায় বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা

কচুয়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান কৃষাণী পদ্মা রানী। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দ্রুত শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে কচুয়া উপজেলা প্রশাসন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের তাৎক্ষণিক নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়। সোমবার (১১ মে ২০২৬ ইং) নিহতের সৎকার ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।  অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.নাহিদ ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, স্থানীয় ইউপি সদস্য মো. সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহায়তা প্রদানকালে কর্মকর্তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই শোক সইবার শক্তি কামনা করেন। এছাড়া উক্ত ঘটনায় নিহতের ছেলে নারায়ণ   আহত হয়েছেন, তার সু-চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন সব সময় পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে