গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দৌলতপুর মেইন রোডের মলাই মিয়ার জমি থেকে সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বড় বাড়ি জামে মসজিদ পর্যন্ত এ সড়ক পুনঃনির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান । প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এম এ হান্নান বলেন, ‘সরকার দেশের প্রান্তিক পর্যায়ে গ্রামীণ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান সহজ ও গতিশীল করা হচ্ছে।’ পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,উপ প্রকৌশলী শম্ভু নাথ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আবু সারোয়ার, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী,উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইমরান মিয়া,ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সালাহউদ্দিন,সাধারণ সম্পাদক আবদুল কাদির,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল হান্নান,উপজেলা তাতী দল নেতা খন্দকার বেলাল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি,যুবদল,ছাত্রদলের দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(কাবিটা)কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের কাবিটা প্রকল্প থেকে ব্যয় করা হবে।