চট্টগ্রামের চন্দনাইশে পেশায় মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে চন্দনাইশে ফারিয়া”র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত সোমবার মহাসড়কের বিজিসি ট্রাষ্ট মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন পালন করা হয়। আরিফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আফজল হোসেন,ইমরান হোসেন,সাজ্জাদ হোসেন ,জুয়েল রানা প্রমুখ।