চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন নতুন সাজে সজ্জিত সড়ক ও জনপথ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৭:১৩ পিএম
চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন নতুন সাজে সজ্জিত সড়ক ও জনপথ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চাঁদপুর জুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। সাজসজ্জার অংশ হিসেবে  চাঁদপুর  সড়ক ও জনপথ বিভাগ তাদের স্থাপনাগুলো নতুন সাজে সজ্জিত করেছেন।রাস্তা ও অবকাঠামো সংস্কার, প্রধানমন্ত্রীর যাত্রাপথ শাহরাস্তি হতে চাঁদপুর শহর এলাকা পর্যন্ত রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তাঘাট পরিষ্কার ও মেরামত করা হয়েছে। সড়ক ভবনসহ ব্রিজগুলো রং তুলিতে রঙ্গিন করা হয়েছে। চাঁদপুর সড়ক বিভাগের(সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাঃ ইউনুস আলী জানান, প্রধানমন্ত্রীর আগমনে আমাদেরও প্রস্তুতি রয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবে যেখানে যা কিছু করার দরকার করা হয়েছে।  ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর সড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তরে ব্যাপক উন্নয়ন ও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সংস্কার এবং আধুনিকায়নে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে