চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির মিছিল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১২ মে, ২০২৬, ০৭:৪০ পিএম | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৭:৪০ পিএম
চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন আনন্দ মিছিল ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ১৬ মে ২০২৬ তারিখে তার এই চাঁদপুর সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতারা এ সফরকে সফল করতে শহরজুড়ে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল করছেন। এরই অংশ হিসেবে চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১২ মে) বিকালে স্বাগত মিছিল করেছে।  মিছিলটি পুরান বাজার বড় মসজিদ নতুন রাস্তা মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্লোগান ছিলো- জিয়ার সৈনিক এক হও, ১৬ তারিখ দুপুরে তারেক রহমান চাঁদপুরে। শুভেচ্ছা স্বাগতম প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন, ১ নং ওয়ার্ড বিএনপি'র পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।  এ সময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ বেপারী,সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, সহ-সভাপতি কামাল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্সি, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী, যুবদলের সাবেক নেতা মুক্তার হোসেন মুক্কু বেপারী, যুবদলের আহবায়ক রফিক মিজি, সদস্য সচিব মেহেদী মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে