পাবনার চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লায় বায়তুল হিকমাহ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মওলানা মোঃ আলী আছগার। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মওলানা আলী আছগার। মসজিদ কমিটির সভাপতি সাবেদুল ইসলামের সভাপতিত্বে ও জামায়াত নেতা সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা মোঃ হাবিবুর রহমান,বালুচর-ছোট শালিখা সমাজের সহ-সভাপতি রফিকুল ইসলাম সরকার,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,হাফেজ মওলানা মোঃ আলতাব হোসাইন,মসজিদ কমিটির সেক্রেটরী শাহাদত হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক মওলনা আলী আছগার ও অন্যান্য অতিথিবৃন্দ মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া করেন।