এমপি আজহারুল ইসলাম

শহীদ নিজামীর রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করতে হবে

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) :
| আপডেট: ১২ মে, ২০২৬, ০৮:৩৬ পিএম | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৮:৩৬ পিএম
শহীদ নিজামীর রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন,শহীদ নিজামীর রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিকে হত্যা করা যায় কিন্ত কোন আদর্শকে হত্যা করা যায়না।আদর্শ আরো জীবন্ত হয়ে সামনে এগিয়ে যায়।আজকে বাংলাদেশে জামায়াতে ইসলাম তার সবচেয়ে বড় প্রমান। আওয়ামলীগ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষনা করে এবং নেতৃবৃন্দকে হত্যা করে ইসলামী আন্দোলনকে নির্মূল করতে চেয়েছিল,কিন্ত পারেনি।গত নির্বাচনে জনগন জামায়াতে ইসলামকে ভোট দিয়েছিল কিন্ত কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে।এক নিজামী,এক মোজাহিদ চলে গিয়েছে লক্ষ নিজামী-মোজাহিদ বাংলাদেশে সৃষ্টি হয়েছে। ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ভোটে কারচুপি করে নির্বাচনী ফলাফল পরিবর্তন করেছে।জনগণ ভোট দিল দাঁড়ি পাল্লায় ক্ষমতায় গেলো ধানের শীষ। তারা নির্বাচনের পর গায়ের জোরে যা খুশি তাই করছেন। জনগণ তা মেনে নেবে না। 

তিনি আরও বলেন,গণ ভোটের রায় মেনে নিন।তা না হলে আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে।বিগত সময়ে আওয়ামীলীগ সরকারের ইশারায় জামায়াতের নেতা কর্মীদের ফাঁসি দেওয়া হয়েছে।এ বিচার কার্যে যে সকল ব্যক্তি ও আইনজীবি এবং বিচারপতিরা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। শোককে শক্তিতে পরিনত করে শহীদদের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার(১২মে)বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে শহীদ আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী-এর  জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমীর ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পাবনা-১ আসনের সংসদ সদস্য নিজামী পুত্র ড.ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন,পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ আলী আছগার,জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান,অধ্যক্ষ মাওলানা  ইকবাল হোসাইন,সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার খান,সহকারী সেক্রেটারী এ এস এম আব্দুল্লাহ,এস এম সোহেল, সাঁথিয়া পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল গফুর,জামায়াত নেতা মাওলানা আব্দুল কুদ্দুস,মাওঃ আব্দুল মালেক,ড. ইদ্রিস আলম,মোস্তফা কামাল মানিকপাবনা জেলা ছাত্র শিবিরের সভাপতি মুন্নাফ হোসাইন,শিল্পি রোকনুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে শহীদ আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন নিজামী পুত্র ড.ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।

আপনার জেলার সংবাদ পড়তে