বাঘায় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় নিহত

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ১২ মে, ২০২৬, ০৮:০৫ পিএম | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৮:০৫ পিএম
বাঘায় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় নিহত

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান বাচ্চু (৫০) নামের এক ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আতিকুর রহমান বাচ্চু উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশরপুর সেখপাড়া গ্রামের ওয়াহেদ সেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আতিকুর রহমান বাচ্চু সোমবার দুপুরে কেশরপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। সে রাজশাহীসেখপাড়া বটতলা মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সন্ধা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। জানাজার নামাজ শেষ পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে