ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) :
| আপডেট: ১৩ মে, ২০২৬, ১১:৫০ এএম | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ১১:৫০ এএম
ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মুলাদীতে আনন্দ মিছিল করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১টায় মুলাদী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এই মিছিল করা হয়। মিছিলটি মুলাদী বন্দর রক্ষা বাঁধের ওপর বিএনপির কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুলাদী পৌরসভা ভবনের সামনে সংক্ষিপ্ত সভা করে। 

মুলাদী পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহান হাওলাদার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কবির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান তোহা,  মিয়াদ হোসেন কিমু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফিরোজ হাওলাদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল সরদার, মুলাদী সরকারী কলেজ ছাত্রদলের মোঃ রিফাত মল্লিক, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাইফুদ্দিন রেজা, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন ইসলাম, জুবায়ের হোসাইন, মোঃ তামিম খাঁন, পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ মাহবুব সরদার, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাতুল আহমেদ,নাজিরপুর ইউনাইটেড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সুজন হোসাইন, সদর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক বেল্লাল চৌকিদার, বেল্লাল হোসেন মহোলদার,কলেজ ছাত্রদল নেতা সাগর হোসাইনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে এবং বরিশাল জেলা ছাত্রদলের রাজনীতিকে গতিশীল করার লক্ষে তৌফিকুল ইসলাম ইমরানকে আহবায়ক, আসিফ আল মামুনকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং মোঃ আল আমিন মৃধাকে সদস্য সচিব করে বরিশাল জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে আগামীর ছাত্ররাজনীতি।

আপনার জেলার সংবাদ পড়তে