কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ১৩ মে, ২০২৬, ০১:১৬ পিএম | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০১:১৬ পিএম
কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

কয়রা উপজেলা  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৩ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দিন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, প্রভাষক মিজানুর রহমান, জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের ম্যানেজার অশোক কুমার রায়, ফিল্ড অফিসার মহিমা আক্তার, সিপিপি সদস্য মনিরা রউফ, নারী নেত্রী মুর্শিদা খাতুন প্রমুখ। সভায় দুর্যোগের প্রস্তুুতি, পরবর্তী পদক্ষেপ গ্রহনের পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে  বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে