লালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ১২:২৩ পিএম
লালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

নাটোরের লালপুরে অটোরিকশার ধাক্কায় মোস্তফা (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৩ মে২০২৬) সন্ধ্যা ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকায় রাজনের সিএনজি গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা ঈশ্বরদী উপজেলার আরমবাড়িয়া গ্রামের মৃত ছইমুদ্দিন প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় ছেলে রাজনের সিএনজি ওয়ার্কশপ থেকে বাড়িতে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় লালপুর অভিমুখী একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে