রায়গঞ্জে বিবাদীকে মামলার হাজিরায় বাধা প্রদান ও প্রাণনাশের হুমকী

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৭:৫৩ পিএম
রায়গঞ্জে বিবাদীকে মামলার হাজিরায় বাধা প্রদান ও প্রাণনাশের হুমকী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের দৈবুকগাতী গ্রামের মোঃ শাজামাল শেখ এর ছেলে টেকনিক্যাল ইন্সটিটিউট এর ট্রেড ইন্সট্রাক্টর ও ইট ভাটার মালিক মোঃ জাকির হোসেন মামলার আসামীকে হাজিরায় বাধা ও প্রাণনাশের হুমকীর সম্মুখীন হয়েছেন। জানা যায়, মোঃ জাকির হোসেন সিরাজগঞ্জ সদর থানাধীন ছোনগাছা যমুনা টেকনিক্যাল ইন্সটিটিউট এর একজন ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত এবং মেসার্স লামিয়া হাইচয়েস ব্রিকস নামক ইটভাটার মালিক। মোঃ রাকিব হোসেন(৩৭), পিতাঃ মোঃ গোলজার হোসেন, গ্রামঃ হোসেন পুর দক্ষিণ, থানাঃ সিরাজগঞ্জ, জেলাঃ সিরাজগঞ্জ (এলজিডি, সিরাজগঞ্জ এর সাব-সহকারী পিআই) পূর্ব পরিচিত হওয়ার সুবাদে লিখিত চুক্তি মোতাবেক জাকির হোসেন এর সাথে ইটভাটা ব্যবসার অংশীদার হন। সেই সুবাদে বিভিন্ন কৌশলে জাকির হোসেন এর নিকট থেকে তার নিজ নামীয় বিভিন্ন ব্যাংকের ব্যাংক ব্লাংক স্বাক্ষরিত চেক গ্রহন করে ও ব্যবসায়িক লেনদেনের সঠিক হিসাব প্রদান না করিয়া ব্যবসায়িক অর্থ আত্মসাৎ করিয়া ব্যবসায়িক ও আর্থিক ভাবে ক্ষতি করে। এক পর্যায়ে মোঃ আবু সাঈদ রিংকু(৪০), পিতাঃ মোঃ খোরশেদ আলম, গ্রামঃ হোসেনপুর উত্তর, মোঃ সাইদ হাসান মানিক(৪৫), পিতাঃ মোঃ গোলজার হোসেন, গ্রামঃ হোসেনপুর দক্ষিন, মোঃ সামিদুল ইসলাম(৩৮), পিতাঃ মোঃ জয়নাল আবেদীন, গ্রামঃ ধোপাপাড়া, মোঃ মাসুদ রানা(৪০), পিতাঃ মোঃ আঃ আলিম, গ্রামঃ কড্ডা কৃষ্ণপুর, সকলের থানাঃ সিরাজগঞ্জ, জেলাঃ সিরাজগঞ্জদের দ্বারা জাকির এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা নং ১। সিআর ৩৩৩/২৪(সিরাজগঞ্জ) পরবর্তীতে এস/সি ১৬৮৩/২৪(যুগ্ম); মামলা নং ২। সিআর ১১৫/২৪(রায়), পরবর্তীতে এস/সি ১১৫২/২৪(যুগ্ম-২); মামলা নং ৩। সিআর ১০/২৪(সিরাজগঞ্জ), পরবর্তীতে এস/সি ১১১৪/২৪(যুগ্ম-১) এবং মামলা নং ৪। সিআর ১০৫৬/২৪ (সিরাজ), পরবর্তীতে এস/সি ৪৬৯/২৫(যুগ্ম-২) দায়ের করে। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন। জাকির হোসেন যথারীতি উল্লেখিত মামলা সমূহে বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান করিয়া আসিতেছে। তথাপি বিবাদীগন জাকিরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন হুমকী ধামকী ও বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গেলে মারমুখী আচরনসহ অকথ্য ভাষায় গালিগালাজ ও হাজিরায় বাধা প্রদান করিয়া আসিতেছে। উক্তরুপ আচরন ও হুমকী ধামকীতে জাকির হোসেন আতঙ্কিত ও চিন্তিত আছে।

আপনার জেলার সংবাদ পড়তে