সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনী প্রচারণায় অ্যাড. বাবর বেপারি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৭:২৪ পিএম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনী প্রচারণায় অ্যাড. বাবর বেপারি

দেশের আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন (২০২৬-২৭) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

তফসিল অনুসারে, ১৩ মে বুধবার  ও ১৪ মে বৃহস্পতিবার দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী  বলেন, সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

২০২৬-২০২৭ মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত 'নীল প্যানেল' (জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম) জোরালো প্রচারণা চালিয়েছে।

এরই অংশ হিসেবে প্রচারণায় অংশ নেন চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মো. বাবর বেপারি। 

বিএনপি সমর্থিত নীল প্যানেল এবারের নির্বাচনে পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। সিনিয়র আইনজীবী ও প্যানেলের শীর্ষ নেতারা সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়, প্রচারপত্র বিতরণ এবং আদালত অঙ্গনে প্রচারণা চালিয়েছেন।

আইনজীবী সমিতির নির্বাচনে পেশাদারিত্ব, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তারা প্রচারণা করেন।

সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২৬-২০২৭, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্যানেল অর্থাৎ নীল প্যানেলের প্রচারণায় সাড়া দিন ব্যস্ততার মাঝে ছিলেন চাঁদপুরের মো. বাবর বেপারি। এসময় তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ও সংসদ সদস্য জয়নুল আবেদীনসহ অন্যান্য সিনিয়র আইনজীবীদের সঙ্গে ভোটের দিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে