ভোলার দৌলতখানে ১ মাসেও খোঁজ মেলেনি নিখোঁজ মাসুমের। উপজেলার সৈয়দপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মোঃ মাসুম (২২) গত একমাস ধরে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার এক মাস অতিবাহিত হলেও তার সন্ধান মেলেনি। এ ব্যাপারে দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মাসুমের বাড়ি উপজেলার সৈয়দপুরের চরশুভী গ্রামে। তিন বোন এক ভাইয়ের মধ্যে মাসুম পরিবারের একমাত্র বড় ছেলে। নিখোঁজ মাসুমের খোঁজ না পেয়ে তার বাবা মোঃ মোতাসিন ও মা মিনতাজ বেগম দিনরাত কান্নাকাটি করে এখন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। হোসাইনিয়া এতিমখানা আলিম মাদ্রাসা সংলগ্ন শামসুদ্দিন পাটোয়ারী বাড়ির বাসিন্দা মোতাসিন মিয়া জানান, মাসুমের মানসিক সমস্যা আছে। সে গত ১২ এপ্রিল বেলা ১১ টার সময় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। কেউ তার সন্ধান পেলে জানালে দুশ্চিন্তাগ্রস্ত পরিবারটি উপকৃত হবে।
যোগাযোগ: ০১৭৪২৭২৪৪৪৭,