ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক ও বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. ফকরুল আলমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কলেজের হলরুমে অধ্যক্ষ জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, থানার ওসি মো. সোলেমান মাহমুদ, উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন তালুকদার, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া।
কলেজের বাংলা প্রভাষক দেলোয়ার হোসেন বাবলু সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রভাষক নাসরিন আক্তার, বিভূতি রঞ্জন বাড়ৈ, দীনেষ জয়ধর, শেখ মাহাবুল আলম, আব্দুস ছালাম তালুকদার, জাকিবুল হক জুয়েল প্রমুখ।
শেষে মরহুম মো. ফকরুল আলমের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন ডাসার থানা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. হাফিজুর রহমান।