চাঁদপুরে

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে, মঞ্চ তৈরির কার্যক্রম ও পর্যবেক্ষণ চলছে

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ১১:১৭ এএম
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে, মঞ্চ তৈরির কার্যক্রম ও পর্যবেক্ষণ চলছে

২০২৬ সালের ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে, যার অংশ হিসেবে মাঠ, মঞ্চ তৈরির কার্যক্রম ও পরিবীক্ষণ চলছে। চাঁদপুর সরকারি কলেজ মাঠে  জনসভার মঞ্চ তৈরি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। 

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের মূল কার্যক্রম:

জনসভা ও সভা: দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শাহরাস্তি খোর্দ্দ খাল খননের উদ্বোধন করবেন এবং বেলা সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

উন্নয়ন প্রকল্প উদ্বোধন: প্রধানমন্ত্রী বিশেষ করে শাহরাস্তির ওয়ারুক বাজার এলাকার 'খোদ খাল' এবং সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের 'বিশ্ব খাল' কোন পুন.খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

পরিদর্শন: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। 

সার্বিক পর্যবেক্ষণ: স্থানীয় সাংসদ ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, এবং পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা ও প্রস্তুতি কাজ পরিদর্শন করছেন।  প্রধানমন্ত্রী ১৬ মে, ২০২৬ শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক  সভায় অংশ নিয়ে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

চাঁদপুরবাসীর মধ্যে দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে  আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের পৃথক মিছিল করেছে জেলা যুবদল ও পৌর স্বেচ্ছাসেবক দল।

আপনার জেলার সংবাদ পড়তে